> উঠোনে থৈ থৈ পানি, গোয়াল ঘরে গরুগুলোও চুপচাপ দাঁড়িয়ে। আমি আর আমার মা-মণি টিনের চালার নিচে বসে বৃষ্টি দেখছি। ওর চোখে রাজ্যের বিস্ময়, আর আমার বুকে এক আকাশ শান্তি। আমাদের এই ছোট্ট ঘর, এই বৃষ্টি, এই সুখ— আলহামদুলিল্লাহ্, এর চেয়ে বেশি কিছু লাগে না। 🌧️❤️